Prem Biroher Onukabyo
মন ও মেজাজে রোমান্টিক কবি ইকবাল হাসান। তাঁর কবিতা ভাবনাকাশে বিপন্ন বিদ্যুতের হিরন্ময় ঝিলিকের মতোই চিত্তাকর্ষক। ছন্দের ঐতিহ্যবাহী প্রকরণে বিষন্নতার করুণ রাগ বেজে ওঠে কুয়াশাচ্ছন্ন ভোরের ভৈরবী হয়ে। কান্নার মতো সেই বিরহ সিক্ত করে আমাদের মনোজগৎ। একটু পরেই মিলনের তৃষ্নাদগ্ধ স্বপ্ন কিছু কিছু রাত্রিকে দিনের আলোর অধিক আলোকিত করে তোলে। এই কনট্রাষ্ট ‘প্রেম বিরহের অনুকাব্যে’র প্রায় প্রতিটি কবিতায় গাঢ় রোমান্টিকতার মতো অণির্বান।..
- Brand: PORIBAR PUBLICATIONS
- Product Code: 9109068
- Availability: In Stock
- Author Name: Iqbal Hasan ,
- ISBN: 9789849109068
- Total Pages: 64
- Edition: 1st
- Book Language: Bangla
- Available Book Formats:Hard Cover
- Year: 2017
মন ও মেজাজে রোমান্টিক কবি ইকবাল হাসান। তাঁর কবিতা ভাবনাকাশে বিপন্ন বিদ্যুতের হিরন্ময় ঝিলিকের মতোই চিত্তাকর্ষক। ছন্দের ঐতিহ্যবাহী প্রকরণে বিষন্নতার করুণ রাগ বেজে ওঠে কুয়াশাচ্ছন্ন ভোরের ভৈরবী হয়ে। কান্নার মতো সেই বিরহ সিক্ত করে আমাদের মনোজগৎ। একটু পরেই মিলনের তৃষ্নাদগ্ধ স্বপ্ন কিছু কিছু রাত্রিকে দিনের আলোর অধিক আলোকিত করে তোলে। এই কনট্রাষ্ট ‘প্রেম বিরহের অনুকাব্যে’র প্রায় প্রতিটি কবিতায় গাঢ় রোমান্টিকতার মতো অণির্বান।
ইকবাল হাসান, কবি ও গল্পকার। সত্তরের জনপ্র্রিয় উল্লেখযোগ্য কবিদের অন্যতম। জন্ম, ৪ ডিসেম্বর, ১৯৫২, বরিশালে, একটি বিদেশি মিশনারি হাসপাতালে । বসবাস: জার্মানী, মার্কিন যুক্তরাষ্ট্র, এবং বর্তমানে কানাডার টরন্টো। পেশা, দেশে সাংবাদিকতা এবং বিদেশে ব্যবসা। প্রকাশিত গ্রন্থ : অসামান্য ব্যবধান [কবিতা ১৯৮৬], মানুষের খাদ্য তালিকায় [কবিতা ১৯৮৬], কপাটবিহীন ঘর [গল্প ১৯৯৪], জ্যোৎস্নার চিত্রকলা [কবিতা ১৯৯৫], দূর কোনো নক্ষত্রের দিকে [কবিতা ২০০০], মৃত ইঁদুর ও মানুষের গল্প [গল্প ২০০০], দূরের মানুষ কাছের মানুষ [ব্যক্তিগত নিবন্ধ/এলবাম ২০০০], আশ্চর্যকুহক [উপন্যাস ২০০২], শহীদ কাদরী কবি ও কবিতা [সম্পাদনা ২০০৩], জলরঙে মৃত্যুদৃশ্য [কবিতা ২০০৩], ছায়ামুখ [উপন্যাস ২০০৪], কার্তিকের শেষ জ্যোৎস্নায় [গল্প ২০০৪], দীর্ঘশ্বাসের পান্ডুলিপি [নিবন্ধ ২০০৪], প্রেমের কবিতা [কবিতা ২০০৪], ইকবাল হাসানের বারোটি গল্প [গল্প ২০০৫], নির্বাচিত ১০০ কবিতা [কবিতা ২০০৯], যুগলবন্দি [কবিতা ও সৈয়দ ইকবালের চিত্রকর্ম ২০১০], আকাশপরী [কবিতা ২০১০], চোখ ভেসে যায় জলে [প্রবন্ধ/নিবন্ধ ২০১০], সুখলালের স্বপ্ন ও তৃতীয় চরিত্র [গল্প ২০১০]। গল্পসমগ্র [২০১২], বিষাদের করিডোরে [নিবন্ধ ২০১২], পরী, হূমায়ূন আহমেদ ও ঝরা পালকের গল্প [মুক্তগদ্য ২০১২] শখ: পড়া ও লেখা, আড্ডা, দেশভ্রমন এবং এসব নিয়েে কানো রকম বেঁচে থাকা।প্রিয়স্থান: রাঙামাটি। পুরস্কার : বাংলা একাডেমি’র সৈয়দ ওয়ালিউল্লাহ সাহিত্য পুরস্কার’২০১৪

